বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

বঙ্গবন্ধুর আদর্শ যাদের মধ্যে নাই তারা কিসের আওয়ামীলীগ? বলেছেন চট্টগ্রাম ৩৯ নং ওয়ার্ডের যুব মহিলা লীগের সভাপতি আসমানি ঝুমুর


সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের দল বাংলাদেশ আওয়ামীলীগ কে টিকিয়ে রেখেছে তৃণমূল নেতাকর্মীরা। অথচ তারা দল থেকে তেমন কোন মূল্যায়ন পাচ্ছে না। পাচ্ছেনা তেমন কোন সুযোগ সুবিধা।
অর্থ যেখানে আছে সেখানে আছে বড় বড় পদ পদবি আর সুযোগ সুবিধা।আর যারা দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তারা পেয়ে যাচ্ছে অবহেলা নামক অভিশাপ।জানিনা তারা কখনো দলের থেকে সুযোগ সুবিধা পাবে কিনা কখনো।
বর্তমানে চলছে হাইব্রিডদের জয় জয়কার।
 নেতাদের সাথে সেলফি তুলে তুলে আর টাকা খরচ করে করে পদ পদবী দখল করে নিচ্ছে তারা।এদের থেকে জাতি কখনোই কিছু আশা করে না। আর এরা কখনোই অসহায় দুস্থ নিপীড়িত মানুষের পাশা দাঁড়াবে বলেও মনে হয়না।এরা হলো সুখের পায়রা।
দলের সুসময়ে এরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে কে জানে।দল যদি ক্ষমতায় না থাকে এদেরকেও আর পাওয়া যাবে না। এরা সাপের মতো খোসা বদল করে নিবে।
যারা দলের জন্য নিবেদিত প্রান তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো অধ্যাপক অপু উকিল দিদি ও বর্তমান এমপি সাবিনা আক্তার তুহিন আপু।
তত্বাবধায়ক সরকারের আমলে পুলিশের শত লাঠি পেটা খেয়ে রক্তাক্ত হয়েও দল ছাড়েনি।
একেই বলে দলের প্রতি অকৃত্রিম ভালবাসা।
যা সচরাচর এখন আর চোখে পড়েনা।


√দেশ আমাকে কি দিলো না ভাবিয়া আমি দেশকে কি দিলাম ভাবিতে হইবে√
এমন মনোভাব যাদের নেই তাদের থেকে কিছু আশাও করা যায়না বলে মনে করি।
বঙ্গবন্ধুকে ভালবাসি , প্রানপ্রিয় নেত্রীকে ভালবাসি ,দলকে ভালবাসি , দেশের অসহায় নিপীড়িত মানুষকে ভালবাসি তাই দলের দলের গুন গাই।
পরিশেষে বলতে চাই।
যতোদিন এ দেহে আছে প্রাণ
ততোদিনই গেয়ে যাবো জয় বাংলার গান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ইসলামপুরে বন্যার্তদের পাশে এবারও “আমরা ক’জন ফেইসবুক বন্ধু” এর সদস্যরা

জামালপুরের ইসলামপুরে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাড়িয়েছে, ফেইসবুক ভিত্তিক সংগঠন, আমরা কজন ফেইসবুক বন্ধু। সারা দেশের বন্যা পরিস্থিতির...